পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য কর্মীদের মধ্যে অনীহা
দি নিউজ লায়ন ; করোনা ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে অনীহা দেখা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য কর্মীদের মধ্যে। ১৬ জানুয়ারি সারা দেশের সঙ্গে এই জেলাতেও স্বাস্থ্য কর্মীদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয় ।পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মণ্ডল, মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুন্ডু থেকে জেলার প্রথম সারির স্বাস্থ্যকর্মী , ডাক্তার রা এই টিকার প্রথম ডোজ নিলেও সাধারণ স্বাস্থ্য কর্মীরা সেভাবে এগিয়ে আসছেন না।
গত ৩ দিনে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লক হাসপাতালের টিকা কেন্দ্রে নথিভুক্ত ৩৬৪ জনের মধ্যে টিকা নিয়েছেন ২৮৭ জন। অথচ খড়্গপুর মহকুমা হাসপাতালে ৩৪০ জনের মধ্যে টিকা নিয়েছেন মাত্র ৭০ জন। মেদিনীপুর মেডিক্যাল কলেজের টিকা কেন্দ্রে ৩৩০ জনের মধ্যে টিকা নিয়েছেন ১৪৩ জন।জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাইচন্দ্র মন্ডল জানান , কিছু স্বাস্থ্যকর্মী টিকা নিতে ভয় পাচ্ছেন। তাঁদের বোঝানো হয়েছে।

Post a Comment